বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে দু’পক্ষের কর্মসূচি সভা সমাবেশে ১৪৪ ধারা

বাগেরহাটে দু’পক্ষের কর্মসূচি সভা সমাবেশে ১৪৪ ধারা

ডেস্ক রিপোর্টস
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখা কর্তৃক জনসভা এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠে বাগেরহাট-০২ আসনের সাবেক সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান একই সময় আয়োজন করা হয়েছে। যেহেতু উভয় অনুষ্ঠান জনসভা অত্যন্ত নিকটবর্তী স্থানে অনুষ্ঠিত হবে। একাধিক গোয়েন্দা তথ্য ও উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় উক্ত জনসভা, অনুষ্ঠান উপলক্ষে অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। যেহেতু উল্লিখিত স্থানে জান মালের ব‍্যাপক ক্ষয়-ক্ষতি প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ শান্তি-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়ালমাত্র রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এবং এর চারপাশে ১ কিলোমিটারের মধ্যে (১৭ ডিসেম্বর)  সকাল ১০ টা  থেকে সন্ধ্যা ৬ টা  পর্যন্ত সকল ধরণের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক।  কচুয়া উপজেলা নির্বাহী অফিসার  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম. আবু নওশান এই আদেশ জারি করেছেন। জরুরী পরিষেবা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনুলিপি: সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) ০১। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট। ০২। লেফটেন্যান্ট কর্নেল শফি শাহরিয়ার, অধিনায়ক ৪৩ বীর। ০৩। পুলিশ সুপার, বাগেরহাট। ০৪। অফিসার ইন-চার্জ, কচুয়া, বাগেরহাট। ০৫। অধ্যক্ষ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। ০৬। প্রধান শিক্ষক, গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। ০৭। সভাপতি/ সম্পাদক, প্রেসক্লাব। মফস্বল সাংবাদিক ফোরাম/মফস্বল সাংবাদিক সোসাইটি, কচুয়া, বাগেরহাট।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers