সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা

বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। রবিবার দুপুরে বেমরতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এসময়, জেলা বিএনপির সদস্য শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শাহেদ আলী রবি, পল্টু সরদার, সাবেক যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর, বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য সাবেক ছাত্রদল নেতা কালাম হাওলাদার, বিএনপি নেতা এমদাদুল হক, আশ্বাপ আলী হাওলাদার, তাহিদুল ইসলাম রানা, ফারুক হাওলাদার, কামাল শেখসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় কালাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা এমএ সালাম।

নেতাকর্মীদের উদ্দেশ্যে এমএ সালাম বলেন, কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কিন্তু মাফ পাবেন না। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার অপরাধিদের কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও এই সরকারকে সহযোগিতা করব। সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলকে শান্ত থাকার আহবান জানান বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers