সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলা বন্দরে যুক্ত হয়েছে নীল কমল ও জয়মনি জলযান

মোংলা বন্দরে যুক্ত হয়েছে নীল কমল ও জয়মনি জলযান

স্টাফ রিপোর্টার, মোংলা।

মোংলা বন্দরে আগত বিদেশি বড় বানিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন করা হয়েছে। এ কাজে বন্দরে যুক্ত হয়েছে ‘এমটি নীল কমল’ ও ‘এমটি জয়মনি’ নামে দুটি আধুনিক জলযান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এই জলযান দুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

হংকংয়ের চিও লি শিপইয়ার্ড থেকে নির্মিত এই টাগবোট দুটি বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগবোটের। এর আগে মোংলা বন্দরের টাগ বোটে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০ বোলার্ড এর টাগ বোট।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলর্ডের টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরের আগত বড় আকারের বানিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়ানো সম্ভব হবে।  এতে করে সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং এ মোংলা বন্দরের সক্ষমতায় নব নিগন্তের সূচনা হলো।

বন্দরের জলযান বহরে যুক্ত হওয়া এমটি নীল কমল ও এমটি জয়মনি জলযানের স্বগত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামান। # #

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers