বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কেএমপি ডিবির অভিযানে একজন (০১) আসামি আটক,

কেএমপি ডিবির অভিযানে একজন (০১) আসামি আটক,

খুলনা প্রতিনিধি

কেএমপি ডিবির অভিযানে ১৩ (তের) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ টাকাসহ হত্যা মামলার একজন (০১) আসামি গ্রেফতা

আজ ১৪ ফেব্রুয়ারি রাত ১২:৩০ ঘটিকায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন গল্লামারী লিনিয়ার পার্কের বিপরীত পাশে হোটেল রয়েল গ্যালাক্সী গেস্ট হাউজ ইন্টারন্যাশনাল এর মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হতে হত্যা মামলার আসামি মোঃ মিরাজ তালুকদার (২৫), পিতা-মৃত: শামসুল হক তালুকদার, মাতা-মৃত লিলি বেগম, সাং-কচুবুনিয়া মল্লিকের মোড়, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা’কে ১৩ (তের) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ অর্থ ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত মোঃ মিরাজ তালুকদার (২৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি হত্যা মামলা এবং ০১ টি মাদকের মামলাসহ সর্বমোট ০২ (দুই) টি মামলা রয়েছে। এ সংক্রান্তে মাদক কারবারির বিরুদ্ধে লবনচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers