বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ঢাকার সাভারে ধর্ষণ মামলার আসামি বাগেরহাটে আটক

ঢাকার সাভারে ধর্ষণ মামলার আসামি বাগেরহাটে আটক

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় পালিয়ে থাকা ঢাকার সাভার এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোসলেম মোল্লাকে (৪০) আটক করেছে র‌্যাব-৬। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে উপজেলা সদরের রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোসলেম উদ্দিন মোল্লা ঢাকার সাভার উপজেলার আমিন বাজার এলাকার শফি উল্লাহ ওরফে শফিক ড্রাইভারের ছেলে। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা জানান, ঢাকার সাভার উপজেলার পাঁচকানি কাউন্দিয়া এলাকার এক কলেজ ছাত্রী ও গৃহবধূ ঢাকার মিরপুর-১ নম্বরে একটি কসমেটিকের দোকানে চাকরি করেন। গত ২৭ জানুয়ারি ওই গৃহবধূ দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে বেগুনবাড়ি গুদারাঘাট থেকে পাঁচকানিঘাট কাউন্দিয়া যাওয়ার জন্য একটি ডিঙ্গি নৌকায় ওঠে। এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই নৌকায় মোসলেম উদ্দিন মোল্লাও ওঠে। একপর্যায়ে নৌকার মাঝি সেলিমের (৩৮) সহযোগীতায় মোসলেম মোল্লা ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিত গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে নির্ধারিত সময়ে গৃহবধূ বাড়ি না ফেরায় তার স্বামী ও অন্যান্য অত্মীয়স্বজন অপর একটি ডিঙ্গি নৌকা নিয়ে খোজাখুজি করে গভীর রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা হাসপাতালে চিকিৎসা করান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ব্যপারে ওই গৃহবধূ বাদী হয়ে গত ২৮ জানুয়ারি সাভার থানায় একটি মামলা করেন। মামলার পর থেকে আসামী মোসলেম মোল্লা পালিয়ে থাকে।
র‌্যাবের একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামি মোসলেম মোল্লাকে শুক্রবার রাতে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। তাকে সাভার থানায় হস্থান্তর করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers