বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
গ্রাম পুলিশ কর্তৃক মহিলা সদস্যাকে লাঞ্চিত

গ্রাম পুলিশ কর্তৃক মহিলা সদস্যাকে লাঞ্চিত

বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রাজু আহম্মেদ এর বিরুদ্ধে একজন মহিলা সদস্যকে লাঞ্চিত করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। এর আগেও একজন পুরুষ সদস্যকে ঐ গ্রাম পুলিশ কর্তৃক হুমকি ধামকি ও লাঞ্চিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যা নিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসি ও ভুক্তভোগীর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ঘটনার দিন শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে খানপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কম্বল বিতরণ অনুষ্ঠান চলছিল। এসময় সংরক্ষিত আসনের জনৈক মহিলা সদস্যা ৫নং ওর্য়াডের গ্রাম পুলিশ রাজু আহম্মেদ এর কাছে জানতে চান আশ্রায়ন প্রকল্পের ১১নং ঘরের বাসিন্দা সচিন নাথ দাশ তার নামের কম্বলটি তিনি পাননী কেন। সেই কম্বলটি কোথায় আছে। এই বিষয়টি জিজ্ঞাসা করতেই গ্রাম পুলিশ তেলে বেগুনে জ্বলে উঠে মহিলা সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ারম্যান ফকির ফহম উদ্দীনের সামনেই তাকে লাঞ্চিত করেন। এঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে রবিবার (২৮ জানুয়ারী) সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও ঐ গ্রাম পুলিশ কর্তৃক জনৈক পুরুষ সদস্য লাঞ্চিত হন বলেও স্থানীয়দের অভিযোগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers