বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও

রামপালে বিনামূল্যে ২ হাজার কৃষক পেল সার ও

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার বোরোধান আবাদকারী দুই হাজার কৃষক পেলেন বীজ ও সার। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ১০ টি ইউনিয়নের দুই হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। গৌরম্ভা ইউনিয়নের ৩৪০ জনকে, উজলকুড় ইউনিয়নের ৬০০ জনকে, বাইনতলা ইউনিয়নের ৩৫০ জনকে, রামপাল সদর ইউনিয়নের ৩৮০ জনকে, রাজনগর ইউনিয়নের ১০০ জনকে, হুড়কা ইউনিয়নের ১০ জনকে, পেড়িখালী ইউনিয়নের ১০ জনকে, ভোজপাতিয়া ইউনিয়নের ১০ জনকে, মল্লিকেরবেড় ইউনিয়নের ১৫০ জনকে ও বাঁশতলী ইউনিয়নের ৫০ জনকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে। বীজ সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমুখ। এ সময় কৃষি বিভক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers