বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন

বাবা হারালেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন

রামপাল(বাগেরহাট)  সংবাদদাতা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মন্সি আর নেই (ইন্না লিল্লা——-রাজিউন)। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রুবেল হোসেনসহ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পেসার রুবেলের বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে ভীড় জমিয়েছেন আত্মীয়স্বজন ও সুবানুধ্যায়ীরা। আসরবাদ শহরের রুপা চৌধুরী পৌর পার্কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুবেলের বড় ভাই কবির হোসেন।
তিনি বলেন, এক বছর আগে বাবা স্ট্রোক করেছিল। তারপরে কিছুটা সুস্থ্য হয়েছিলেন। হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন। সকালে বাবা মারা যায়।
এদিকে সকাল ১০ টা পাঁচ মিনিটে নিজেরে ভেরি ফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে নিজের বাবার মৃত্যুর কথা জানান পেসার রুবেল হোসেন। পোস্টে তিনি লেখেন, “আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন”। পরিবারের সদস্যরা জানিয়েছেন বাবার মৃত্যুর খবর শুনে রুবেল হোসেন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers