শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুনারুঘাটে সিএনজি-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত কিশোরী ফারিয়ার মৃত্যু

চুনারুঘাটে সিএনজি-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত কিশোরী ফারিয়ার মৃত্যু

সিলেট প্রতিনিধি

চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপভ্যান ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ফারিয়া আক্তার (১৭) মারা গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে মারা যায়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে। কিন্তু এখনও পিকআপ ভ্যানের চালককে এখনো আটক করতে পারেনি পুলিশ।
কিশোরী ফারিয়া উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা। ফারিয়াসহ এ নিয়ে সিএনজির ৫ যাত্রীই মারা গেছেন। ফারিয়ার মৃত্যু সংবাদের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। সর্বশেষ মারা গেলো ফারিয়া।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers