শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের চুলকাটিসহ বিভিন্ন স্থানে  যথাযথ মর্যাদায়  ঈদুল ফিতর উদযাপন

বাগেরহাটের চুলকাটিসহ বিভিন্ন স্থানে  যথাযথ মর্যাদায়  ঈদুল ফিতর উদযাপন

চুলকাটি ডেস্ক

বাগেরহাট সদর উপজেলার  রাখালগাছি, খানপুরসহ কয়েকটি এলাকায় ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শনিবার  (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চুলকাটি বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদে সকাল ৮ টায়, ভট্ট আমিনিয়া উলুম মাদরাসায় সকাল সাড়ে ৮টায়, হাকিমপুর মাদরাসায় সকাল সাড়ে ৮টায়   ঈদুল ফিতরের  নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগীসহ, পরে মিষ্টি বিতরণ  করা হয়। ঈদ উপলক্ষে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। চুলকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসাল্লিরা ঈদের জামায়াতে অংশ গ্রহণ করেন। খুলনা -মোংলা  মহাসড়কের পূর্বপার্শ্বে অবস্থিত  বাগেরহাটের সবচেয়ে বড় ঈদগাহ্ ময়দান  দীর্ঘ কয়েক বছর ধরে  ঈদ উদযাপন করে আসছেন এখানকার কয়েক গ্রামের  পুরুষ, শিশুসহ এলাকাবাসি। শুধু  চুলকাটি নয়, পার্শবর্তী সৈয়দপুর উত্তর পাড়া, চুলকাটি ঘনশ্যামপুর, নিকলেপুর, ভট্রকনকপুর জামে মসজিদে ঈদের এ নামাজে অংশ নেয়। সর্বাধিক নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ প্রশাসনও নিয়োজিত ছিলেন। চুলকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে চুলকাটি বাজার জামে মসজিদের  ইমাম  আলহাজ্ব হযরত  মাওলানা মুফতি ফৈরদাউস আরম  বলেন, শাওয়াল মাসের আকাশে চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ উদযাপন করা। ঈদের নামাজ ও খুতবা শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসাল্লিরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers