সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলার ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে সমাপ্ত হলো আ’লীগের সম্মেলন

ফকিরহাট উপজেলার ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে সমাপ্ত হলো আ’লীগের সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত রেখে তৃণমূণকে শক্তিশালী করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মী সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন গুলিতে কমিটি পূনঃ গঠন করায় সাংগঠনিক ভীত মজবুত ও সংঘঠিত হয়েছে বলে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানিয়েছেন। বাগেরহাট জেলার মধ্যে এই সর্বপ্রথম ফকিরহাট উপজেলায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠন করায় দল সংগঠিত হয়েছে। এধারা অব্যাহত রাখতে পারলে তৃনমূলে ঝিমিয়ে থাকা নেতাকর্মিরা আরো সক্রিয় হবেন বলেও তিনি ধারনা করেন।
মঙ্গলবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৩ নং ওর্য়াডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূণ পর্যায়ে কমিটি গঠনের সমাপ্তি ঘটে। এ সকল সম্মেলনে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে উপস্থিত থেকে গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে দেখা গেছে। তৃণমূল পর্যায়ে থাকা ছোট-খাটো বিরোধ ও দুরত্ব মিটিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন গুলোর চালিকাশক্তিযোগ্য নেতাদের সাংগঠনিক পদের জন্য সামনে আনা হচ্ছে। বিরোধ নিরসন কাজে মনিটরিং কমিটি নিরলসভাবে কাজ করেছে বলে জানান উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ।
এছাড়া ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী ইউনিয়নের কমিটি গঠন শেষ হলে উপজেলা আওয়ামী লীগের কমিটির কাউন্সিল হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers