সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে সনাকের আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাটে সনাকের আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা

 

বাগেরহাট ব্যুরো

বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সচেতন নাগরিক কমিটি (সনাক),বাগেরহাট’র আয়োজনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সনাক বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে ভার্চয়ালি এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন,বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ,সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য বাবুল সরদার,বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ আদনান হোসেন,সনাক সহ-সভাপতি ফরিদা রহমান,সদস্য আব্দুর রব,অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, টিআইবি‘র এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহমেদ,স্বজন সদস্য পরিতোষ কুমার পাল,শেখ আবু হাছিব,ইয়েস দলনেতা শেখ সৈকত আলী প্রমুখ।

মতবিনিময় সভায় বাগেরহাট সদর হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষে চিকিৎস সংকট দুরীকরণ,অভিযোগ বাক্স কার্যকর করা,অভিযোগ নিস্পত্তি কমিটি গঠন,হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ,ঔষধের তালিকা হালনাগাদ রাখাসহ চিকিৎসকদের ডিউটি রোষ্টার প্রদর্শণ,চলমান করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা করার জন্য সুপারিশ করা হয়। মতবিনিময় সভায় অংশগ্রহনকারীদের সুপারিশ অনুযায়ী জনবল সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ বলেন, বাগেরহাট সদর হাসপাতাল ৫০ শয্যার জনবলের অর্ধেক জনবল দিয়ে ১০০ শয্যার হাসপাতালের সেবা দিয়ে যাচ্ছে।আউটডোরে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক রোগীকে সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট দুর করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।অন্যান্য সমস্যাও সমাধান করা হবে।নতুন ভবনে সপ্তম তলার কাজ চলছে।নতুন ভবনে আইসিইউ বেড স্থাপন করা হবে। সকলের সহযোগিতায় বাগেরহাটে করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। করোনা ভ্যাকসিন প্রদানের হারও সন্তোষজনক।শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানের হার লক্ষ্যমাত্রার চেয়েও বেশী। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers