শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০ জন,শনাক্তের হার ৫৪%

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০ জন,শনাক্তের হার ৫৪%

বাগেরহাট অফিস
বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি।গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।জেলায় করোনা সংক্রামণ হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ।এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩৬, ফকিরহাটে ০৯, মোংলা ১২, শরণকোলায় ০৬, চিতলমারীতে ০৪ ও মোরেলগঞ্জ উপজেলায় ০৩ জন।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না।গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৫৪ শতাংশের উপরে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৬২ জন ও মৃত্যু হয়েছে ১৪৪ জনের। মোট সুস্থ্য রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৯৩৮ জনে। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনসহ অন্য হাসপাতলে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে দ্রæত টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers