বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের হাতে দেশি মদসহ দু’যুবক আটক

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের হাতে দেশি মদসহ দু’যুবক আটক

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে দেশি কেরু মদসহ দুই যুবককে আটক করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার শ্যামবাগাত মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত শেখ ফারুক (৩৮) ও শোভন মজুমদার (২৫) এর বিরুদ্ধে শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলী জানান,খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা থেকে আসা খুলনাগামী একটি মটরসাইকেল তল্লাসী করা হয়। এসময় মটরসাইকেল আরোহীদের কাছ থেকে ৩ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। অবৈধ মদ বহন করার অপরাধে মটরসাইকেলে থাকা দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ফকিরহাটের আট্টাকী গ্রামের শেখ আব্দুল জব্বারের পুত্র শেখ ফারুক হোসেন ও উপজেলার গোয়ালবাড়ী গ্রামের স্বপন মজুমদারের ছেলে শোভন মুজমদার। তাদের বিরুদ্ধে কাটাখালী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. মশিউর রহমান ফকিরহাট মডেল থানায় মালমা দায়ের করেন। মামলা নং-২২, তাং-২৮/০১/২২ ইং। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে হাইওয়ে পুলিশ দু’জন যুবককে থানায় সোপর্দ করেছে। বৈধ কাগজ ছাড়া মদ বহনের অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers