বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় বসবাস করা এতিম নিবাসীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মঘিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের নিবাসীসের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডেটল সাবান বিতরণ করা হয়। এসময়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি শিকদার রিপন,কচুয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা,নির্বাহী সদস্য খান সুমন, সাংবাদিক মোঃ রুম্মান, টাইম টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি রাজীব শেখ রাজু,প্রনব করাতী উপস্থিত ছিলেন।পরে উপজেলার বিভিন্ন এতিমখানার নিবাসীদের মাঝে এই সুরক্ষা সামগ্রী পৌছে দেওয়া হয়।
Leave a Reply