বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-১

ফকিরহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-১

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় দুই সাধারন সদস্য পদপ্রাথীর সমর্থকদের মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনায় আয়নুল শিকদার (২২) নামের এসজন আহত হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে মৌভোগ পশ্চিমপাড়ার শাফিউল্লাহ শিকদারের পুত্র। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাধারন সদস্য পদপ্রার্থী মো: জাহাঙ্গির হোসেন (টিউবওয়েল) এর কয়েকজন সমর্থকদের সাথে সাধারন সদস্য প্রার্থী সৌখিন শিকাদার (মোরগ) এর সমর্থকদের বাকবিতন্ডার একপর্যায়ে মৃদু সংঘর্ষের ঘটনায় আয়নুল শিকদার আহত হয়। আহত পক্ষের দাবী তাকে টিউবওয়েল প্রতীকের সমর্থক ফারুক শিকদার সহ ২/৩জন মিলে মারপিট করে আহত করেছে। এদিকে এ ব্যাপারে ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য জাহাঙ্গির হোসেন জানান, খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। ঘটনার সময় তিনি ছিলেন না বলে দাবী করেন। যে কারনে সেখানে কি ঘটেছে তিনি সঠিক ভাবে বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers