বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
পিরোজপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

পিরোজপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

পিরোজপুর জেলা হাসপাতালে বৈদ্যুতিক জেনারেটরে তেল বেশি খরচ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর না চালানোর অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর জেলা হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ না থাকলে বিকল্প হিসেবে রোগীদের জন্য বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা আছে। কিন্তু পিরোজপুর জেলা হাসপাতালে দীর্ঘ কাল যাবৎ সেটি চালু না করায় রাতে ও দিনে রোগীদের চরম ভোগান্তিতে থাকতে হয়।

আজ শনিবার পিরোজপুরের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের বৈদ্যুতিক লাইনের জরুরী সংস্কারের জন্য সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখে। এদিকে জেলা হাসপাতালে বিকল্প কোন বিদ্যুতের ব্যবস্থা না থাকায় রোগীরা পড়েছে চরম বিপদে। বিশেষ করে হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ বৃদ্ধ ও শিশুরা অতিরিক্ত গরমে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।

হাসপাতালে ভর্তি রোগীরা অভিযোগ করে জানান, দেশের সকল হাসপাতালে রোগীদের জন্য বৈদ্যুতের বিকল্প ব্যবস্থা থাকলেও পিরোজপুর জেলা হাসপাতালে কোন ব্যবস্থা নাই। বিদ্যুৎ চলে গেলে ডাক্তার ও নার্সদের রুমে আইপিএস থাকার কারণে তাদের কোন সমস্যা হয় না। কিন্তু রোগীদের জন্য রাতে ওয়ার্ডে একটা লাইটেরও ব্যবস্থা নাই। রাতে ও দিনে অতিরিক্ত গরমে চিকিৎসাধীন রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ে।

এদিকে বিদ্যুতের বিকল্প হিসেবে হাসপাতালে বৈদ্যুতিক জেনারেটর কেনো চালানো হয় না এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ও জেলা হাসপাতালের তত্ববধায়ক ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, হাসপাতালের যে বৈদ্যুতিক জেনারেটর আছে তার তেল খরচ অনেক বেশি, এছাড়া এটা অনেক দিন চালানো হয় না বিধায় অকেজো হয়ে আছে। তাই সেটা চালানো সম্ভব নয়। তবে রোগীদের এই ভোগান্তি দূর করতে একটি ছোট জেনারেটর কেনার প্রস্তুতি চলছে।

Share to PinterestShare to More

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers