সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বাঁশের সাঁকো যেন মরণফাঁদ, ব্রীজ নির্মাণ দাবি এলাকাবাসীর

রামপালে বাঁশের সাঁকো যেন মরণফাঁদ, ব্রীজ নির্মাণ দাবি এলাকাবাসীর

আরিফ ঢালী, (নিজস্ব প্রতিবেদক) : রামপালের গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ গ্রামের নদীতে কোনো ব্রীজ না থাকায় পারাপারে ব্যাপক দূর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা৷ জরাজীর্ন বাঁশের সাকো পার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা ৷ এ অবস্থায় একটি ব্রীজের দাবী করেছেন স্থানীয়রা৷ সরেজমিনেদেখা গেছে , রামপালের গৌরম্ভা ইউনিয়নের সায়েরাবাদ বাজারের দক্ষিন পার্শ্বের নদী উপরে একটি বাঁশের সাকো আছে ৷ প্রায়

প্রতিবছর বাঁশের সাঁকোটি মেরামত করতে হয় এলাকাবাসীর ৷ সারাবছরই পায়ের জুতা খুলে কাপড় ভিঝিয়ে নদী পার হতে হয়। সামান্য ঝড়-বৃষ্টি হলে চারদিকে কাঁচা রাস্তা ৷ ভারী হয়ে যায় লোকজনের চলাচল। ঝুকি নিয়ে প্রতিদিন সাকো দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ জনসাধারনের পারাপার হতে হয়৷ তবে বর্ষাকালে পানির স্তর বেড়ে সাঁকোটি ডুবে গিয়ে পরিণত হয় মরণফাঁদে ৷ কয়েকবার দূর্ঘটনার শিকারও হয়েছেন বেশ কয়েকজন ভুক্তভোগী৷

স্থানীয়রা জানান, নদীতে সেতু না থাকায় সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হয়। এভাবে আর কতদিন চলতে হবে তা আমরা জানিনা। তবে প্রতিবছর একবার করে এলাকাবাসী মিলে বাঁশের সাঁকো নির্মাণ করে থাকি। তাছাড়া, এলাকায় য়েয়েছে অসংখ্য স্কুল-মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন পাঠাগার। তবে নদীর মধ্যে ব্রীজ না থাকায় বড় ধরনের সমস্যায় পড়ছি আমরা এলাকাবাসী।

গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গিয়াসউদ্দিন জানান, বাগেরহাট ৩ আসনের এমপি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। তিনি মন্ত্রানালয়ে এ বিষয়টি অবহিত করেছেন ৷ আমার এলাকায় এই বাঁশের সাঁকোর স্থলে ব্রীজ এবং কাঁচা রাস্তাটি পাকা করা হলে উন্নয়ন সম্পূর্ন হবে৷ এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেছেন ৷

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers