শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

ফকিরহাটে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

বাদশা আলম :  বাগেরহাট জেলার  ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় ও দরীদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন, খান শামিম জামান পলাশ, মো: শহিদুল ইসলাম, মো: ইউনুস আলী শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কান্তি ঘোষ, প্রশিক্ষক লুৎফুর নাহার দুলু, আইজিএ প্রশিক্ষক শান্তা দাশ ও ফারজানা ইয়াসমিন, অফিস সহায়ক সাথি আক্তার, জিহাদুল হাওলাদার প্রমূখ। এদিন কোডিভ-১৯ আক্রান্ত, আম্পানে ক্ষতিগ্রস্থ ও হতদরীদ্র সহ মোট ১৩জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers