শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপাল ইউএনও’র সরকারি মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবী

রামপাল ইউএনও’র সরকারি মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবী

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর ব্যাবহৃত সরকারি মোবাইল সিম ক্লোন করে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, ১০নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলীর ব্যবহৃত ০১৭১১৩৩৫৮৭০ নম্বর ফোনে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে বলা হয় তার ভাই সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। তার এ মূহুর্তে জরুরিভাবে টাকার প্রয়োজন। এজন্য তিনি ৫০ হাজার টাকা চান। জবাবে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আপনি কি বলেন স্যার ?  আমি সেটেলমেন্ট অফিসে। আমি আপনার কাছে আসছি। তখন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় এটা তো সরকারি নম্বর। আমি ব্যক্তিগত ফোন নম্বর দিচ্ছি। এই বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি কল কেটে দিয়ে ০১৯৪৪৮৩৮১২৮ নম্বর দিয়ে ফোন করে বলেন এটা আমার ব্যক্তিগত নম্বর। এটাতে ৫০ হাজার টাকা বিকাশ করুন। আমার মিটিং আছে। আমি ১২ টায় বাগেরহাট যাবো। আপনার সাথে দেখা করার সুযোগ হবে না। ফোন শেষে হন্তদন্ত হয়ে ছুটে আসেন মোহাম্মদ আলী, এ সময় সাংবাদিকরা জানতে চান, কি হয়েছে ?  তখন বিষয়টি তিনি খুলে বলেন। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলা হয় রামপাল থানাকে জানাতে। মোহাম্মদ আলী ফোনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এ সময় তিনি বলেন এমন ঘটনা অহরহ ঘটছে। এ জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ওই কর্মকর্তা। এমন ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী হতবাক ও ভীত হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বলেন প্রতারক চক্রকে ধরা না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers