সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম

নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারানো সাংবাদিক এস এম হায়াত উদ্দিেিনর কবর জিয়ারত ও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে আর্থিক সহয়তা দেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছুটে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আতিয়ার সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ শত শত নেতাকর্মীরা। এম এ এইচ সেলিম সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উলেখ্য বাগেরহাট শহরের হাড়িখালি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষেরে হামলায় বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হায়াত উদ্দিন (৪২ কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এসময় এম এ এইচ সেলিম বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা নিহত হায়াত উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন এবং তার ২ শিশু সন্তানের লেখাপড়ার দায়িত্ব ভার গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers