সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে  হামলার বিচার দাবীতে  ছাত্রদল নেতার পরিবারের  মানববন্ধন

রামপালে  হামলার বিচার দাবীতে  ছাত্রদল নেতার পরিবারের  মানববন্ধন

রামপাল প্রতিনিধি

বিচারের দাবীতে রামপালে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহীমের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। তার পিতাসহ পরিবারের সদস্যদের উপর নির্মম নির্যাতনে ও মারপিট করে গুরুতর আহত করার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানববন্ধন করেন।মানববন্ধনে ছাত্রনেতা শেখ ইব্রাহীম দাবী করেন, গত ইংরেজি ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টার সময় তারা পরিবারসহ তালবুনিয়া গ্রামে তাদের বাড়ীতে অবস্থান করছিলেন। এ সময় মৎস্য ঘের বিরোধকে কেন্দ্র করে উপজেলার শ্রীফলতলা গ্রামের জিন্নাত স্থল প্রহরী, রকিব মৃধা, ফারুক হোসেন টিটু, সিরাজ মল্লিক, হান্নান মল্লিক, মিজান শেখ, রমজান শেখ, মাসুদুর রহমান পিয়াল,শরীফুল শেখসহ ৫০/৬০ জন বেআইনীভাবে বাড়ির সমনে এসে হামলা করে হামলাকারীরা এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে শেখ মোজাফফর হোসেন, শোহাগ শেখ, জলিল শেখ ও জালাল শেখ আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়। রামপাল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে দাবি করেন। ইব্রাহিম বলেন আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি, যেকোনো সময় এরা আমাদেরকে হত্যা করতে পারে।বিভিন্ন মহল থেকে আমাদেরকে বারবার হুমকি দিয়ে যাচ্চে। অভিযোগের বিষয়ে মুঠোফোনে মাসুদুর রহমান পিয়ালের কাছে জানতে চাইলে পিয়াল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না,অহেতুক আমাকে জাড়ানো হয়েছে। টিটু মোল্লার কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা কারো উপর হামলা করিনি। বরং উল্টো তারা আমাদের মারপিট করে আহত করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers