সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সংসদ নির্বাচনে উপকূলে জোরদার করা হয়েছে কোস্টগার্ডের কার্যক্রম

সংসদ নির্বাচনে উপকূলে জোরদার করা হয়েছে কোস্টগার্ডের কার্যক্রম

মাসুদ রানা, (মোংলা)স্টাফ রিপোর্টার

সংসদ নির্বাচনকে সামনে রেখে উপকূল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় পশুর নদের পাড়ে লাউডোব এলাকায় তাদের নির্বাচনী টহল চালানো হয়। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক রিয়ার এ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী উপস্থিত থেকে তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা বেইজ) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখর উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারীপর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত আছে। এসময় কোস্টগার্ডের মহা পরিচালক কোস্ট গার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কোস্টগার্ডের ডিজি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে  বাংলাদেশ কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers