শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাড়ে ৬২ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

সাড়ে ৬২ হাজার মে.টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

স্টাফ রিপোর্টার, মোংলা

প্রথমবারের মতো সাড়ে ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মানা’। বন্দর সৃষ্টির ৭২ বছরের এটিই কয়লার সব থেকে বড় চালান। এত পরিমান কয়লা নিয়ে এর আগে কোনও জাহাজ এখানে ভেড়েনি বলে দাবি মোংলা বন্দর কর্তৃপক্ষের।

গত রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বোর্ড ও গনসংযোগ বিভাগের উপ সচিব মাকরুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন। ফেয়ারওয়েতে নোঙর করা ওই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙর করে। দু-একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজ। এর আগে ‘গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি।

বিদেশি জাহাজ ‘এম ভি মানা’-র স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইনসের কর্মকর্তা মাহমুদুল হক রাজু বলেন, এই জ্বালানি কয়লাগুলো একটি বেসরকারি কোম্পানির জন্য আমদানি করা হয়েছে। খালাস শেষে ছোট লাইটার জাহাজে করে খুলনার রূপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘নিয়মিত ড্রেজিংয়ের ফলে গভীর ড্রাফটের যেকোনও জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এ ছাড়াও যেকোনও পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers