সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষকের বন্ধ ঘোষণা

রামপালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষকের বন্ধ ঘোষণা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালের সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল বন্ধ ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পক্ষ থেকে প্রধান শিক্ষক হাওলাদার আবু সাইদকে কারণ দর্শাতে বলে নোটিশ করা হয়েছে।
আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উজলকুড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. অলিয়ার রহমান অভিযোগ করে জানান, গত সোমবার (১৮ সেপ্টেম্বর)  সকালে প্রধান শিক্ষক আবু সাইদ স্কুল বন্ধ ঘোষণা করে তালা ঝুলিয়ে শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের বের করে দিয়েছেন। এমন খবর পেয়ে সকাল ১০ টায় তিনি দ্রুত বিদ্যালয়ে ছুটে যান। গিয়ে স্কুলে তালাবন্ধ দেখতে পান। তিনি জানান, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুজ্জামানের সাথে বিরোধের জের ধরে স্কুল বন্ধ করে দেন। স্কুল সংশ্লিষ্টরা অঅিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মের বাইরে মিডডে মিল চালু করেন। প্রতিমাসে শিক্ষক কর্মচারীদের বেতনের একটি অংশ জোরপূর্বক কেটে নিয়ে ২ মাস ধরে মিডডে মিল চালাচ্ছেন। এতে শিক্ষক কর্মচারীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এ বিষয়ে তিনি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করবেন বলে সাংবাদিকদের জানান।
স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক কোন কারণ ছাড়াই স্কুল বন্ধ করেন। এতে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে চিন্তিত বলে জানান। এ বিষয়ে স্কুলের কর্মচারী মকবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, প্রধান শিক্ষকের সাথে সভাপতির দ্বন্দ্ব হওয়ায় প্রধান শিক্ষক স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক হাওলাদার সাইদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সভাপতি লোকজন নিয়ে এসে স্কুলে ঢোকে, স্কুলের পরিবেশ নষ্ট করে। স্কুলের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ করা হয়েছে। তবে তিনি নিউজ না করার জন্যে নানানভাবে সাংবাদিকদের প্রলোভন দেন।
এবিষয়ে কথা হয় রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস এর সাথে। তিনি খবর পেয়েই প্রধান শিক্ষককে ফোন করে স্কুল খুলতে বলেন। এরপরে তিনি সরোজমিনে পরিদর্শন করে বিদ্যালয় বন্ধ রাখার প্রমান পান। তিনি আরও বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাইটগার্ডের সাথে বিরোধ বাধায় বিদ্যালয় বন্ধ রাখেন বলে স্বীকার করেছেন। কেন বিধিবহির্ভূতভাবে স্কুল বন্ধ রেখেছেন, এ জন্যে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers