শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে ৮ দলীয় ফুটবল খেলায় বিজয়ী সিংগড়বুনিয়া যুব সংঘ

রামপালে ৮ দলীয় ফুটবল খেলায় বিজয়ী সিংগড়বুনিয়া যুব সংঘ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আমাদের শরীর, মন, স্বাস্থ্য, ঠিক রাখতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যতটুকু সময় পার করে তার চেয়ে মোবাইলে গেম খেলে। যুব সমাজ আগামীর ভবিষ্যৎ চিন্তা করে পরিবার তথা অভিভাবকদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি সন্তানদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে তারা আর ভুল পথে ধাবিত হবে না। এন এন্ড বি প্রোপার্টিজের অর্থায়নে ৮ দলীয় ফুটবল টুনার্মেন্টের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার বিকেল ৪ টায় উপজেলার পেড়িখালী পি.উ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পেড়িখালী সিংগড়বুনিয়া যুব সংঘ ও মোংলা উলুবুনিয়াযুব সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত সময় উভয় দলের গোল শুন্যে খেলা শেষ হয়। এরপর টাইব্রেকারে উলুবুনিয়া যুব সংঘকে ১- ৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দারা,এসআই পীযুষ কুমার হালদার, মোতাহার আলী, বাবুল গাজী, মুরাদ হোসেন, সবুজ হাওলাদার, রুবেল আহমেদ, আলামিনসহ স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সুধীজনরা। এসময় খেলার অনুষ্ঠানে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers