শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় বজ্রপাতে নিহত এক আহত এক

মোংলায় বজ্রপাতে নিহত এক আহত এক

স্টাফ রিপোর্টার মোংলা

মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ (মেঘনা সিমেন্ট ফ্যাক্টারীর বিপরীতে) এলাকায় বালু ভরাটের কাজ করাকালীন বজ্রপাতে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ ব্যাংক রোডের চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এনামুল শেখ এর মরদেহ বর্তমানে চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে।

নিহত এনামুল সেখ (৩৫) রামপালালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত সেখ এর পুত্র। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠ মোঃ রেজাউল শেখ এর পুত্র।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মরা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers