সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যর মৃত্যু

কামরুজ্জামান টুকু,নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা অপর পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দিগরাজ আপা বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য নাম জাকারিয়া। আহত পুলিশ সদস্য হলেন, মুজাহিদ। তারা উভয় বাগেরহাট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মোংলা থানার এস আই এস আই ঠাকুরদাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা উভয় বাগেরহাট পুলিশ লাইনের সদস্য। মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে তারা বাগেরহাট ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি দুপুর দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ আপাবাড়ি এলাকার পেট্রম্যাক্স গ্যাস ফ্যাক্টরীর সামনে পৌছালে কুকুরের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ সদস্য মুজাহিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। অপরজন রাস্তার ওপর পড়ে থাকে। বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন জাকারিয়াকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক জাকারিকাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers