সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি বর্নিকপাড়া দূর্গামন্দিরে মহানামযজ্ঞ রবিবার

চুলকাটি বর্নিকপাড়া দূর্গামন্দিরে মহানামযজ্ঞ রবিবার

চুলকাটি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুলকাটির বনিকপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে বিশ্ব জননীর ও দেশ মাতৃকার সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় ৫ম বার্ষিকী উপলক্ষে ১৬প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টান আগামী রবিবার (৫ই ফেব্রয়ারী) মহানাম যজ্ঞের শুভ অধিবাস এর মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে মন্দির কমিটি বিশাল আয়োজনে মন্দিরকে আলোকসজ্জায় সুসজ্জিত করেছেন সোমবার (৬ই ফেব্রয়ারী) ও মঙ্গলবার (৭ই ফেব্রয়ারী) দিন ও রাত ব্যাপী মহানামযজ্ঞ এবং বুধবার (৮ই ফেব্রয়ারী) মহোৎসব এর মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্টান সমাপ্ত হবে।
মন্দিরের আয়োজন কমিটি সুত্রে জানা গেছে, মহানাম সূধা যারা পরিবেশন করবেন তারা হলেন, রামপালের প্রদীপ মন্ডলের জয়পাগল সম্প্রদায়, ডুমুরিয়ার সরস্বতী সরকারের শ্রী জয় কৃষ্ণ সম্প্রদায়, বটিয়াঘাটার লিটন বৈরাগীর শ্রীশ্রী ব্রজের রাখাল সম্প্রদায়, পিরোজপুরের কাকলী মল্লিকের জয় মা তারা সম্প্রদায়, বাগেরহাটের সমারেশ দাশ’র আদি বৃন্দাবন সম্প্রদায় ও ঢাকার বৈধ্যনাথ বণিক’র জয় মহাপ্রভু সম্প্রদায়। উক্ত মহানামযজ্ঞানুষ্ঠানে সকল ভক্তদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি সহ নামসুধা উপভোগ করার জন্য কমিটির সভাপতি দিলিপ দত্ত ও সাধারন সম্পাদক নিতাই শিংহ বিনীত অনুরোধ করেছেন। ##

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers