সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শেখ মহসিন ইসলাম, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার আসন্ন ৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ উপনির্বাচন আগামী ২৯ডিসেম্বর বৃহস্পতিবার সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে ইভিএম এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৯নং রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ড নির্বাচনী প্রচার প্রচাণার উপলক্ষে সোমবার মাগরিব নামাজ বাদ সৈয়দপুর উত্তর পাড়া, দক্ষিণপাড়াসহ প্রায় ৫শতাধীক ভোটারা নির্বাচনী প্রচার-প্রচারণা ও মিছিল অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। গণমিছিলটি ২নং ওয়ার্ডের প্রতিটি অলিতে-গলিতে প্রদক্ষিণ করে চুলকাটি বাজারে এসে শেষ করে ভোটরা এসময় আনন্দ উৎসবে মেঠে ওঠেন বৃদ্ধ-জোয়ানসহ প্রার্থীর সমর্থকেরা। ২নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার ও গণজোয়ারে শীর্ষে রয়েছেন মোঃ মনিরুল ইসলাম ফারাজী, এছাড়া তিনি বর্তমানে ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
মোঃ মনিরুল ইসলাম জনসেবার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকায় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সময় মসজিদ, মন্দিরে সাহায্য সহযোগিতা করছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান ।
ভোটারা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম ফারাজী কে মেম্বার হিসেবে আমরা তাকে দেখতে চাই ।
গণমিছিল শেষে মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম ফারাজী সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমাকে যদি আপনারা আপনাদের একটি মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন ও সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে ২ নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। একজন জনপ্রতিনিধি হিসেবে স্বপ্ন এখন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে সবসময় পাশে থাকবো।
Leave a Reply