সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট অফিস
বাগেরহাটের ফকিরহাটে কাভার্ডভ্যানের চাপায় রাজু সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (২ অক্টোবর) দুপুরে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালের হাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।নিহত রাজু সরকার (২৪),মোল্লাহাট উপজেলার উত্তর আমবাড়ি গ্রামের তপন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী মাসুম বিল­াহ বলেন,বাগেরহাটের কাটাখালি থেকে মোটরসাইকেল চালিয়ে মোল­াহাটের দিকে যাচ্ছিল রাজু সরকার।পালেরহাট নামক স্থানে পৌছালে খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজু নিহত হন। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন,ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers