শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

রামপালে মামলা করে বিপাকে ভুক্তভোগী পরিবার

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী এক মহিলা ও তার পরিবার। সরেজমিনে ভূমি অফিসের কর্মকর্তারা তদন্তে গেলে বিবাদী পক্ষের লোকজনের চাপের মুখে পড়েন বাদী মুসলিমা বেগম গং। জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের জুলফিকার ইজারাদারের স্ত্রী মুসলিমা বেগম গং শশুরের ওয়ারিস সূত্রে প্রাপ্ত পেড়িখালী ইউনিয়ন পরিষদের পাশে ৯৯ নং পেড়িখালী মৌজার এস, এ ৯৫ নং খতিয়ানের ১১ দাগের .৫০ শতক জমি ভোগদখলে আছেন। ওই জমির উপর একটি বসতঘর বেধে বসবাস ও করছেন। ওই এক খন্ড জমি ছাড়া তাদের আর কোন জমি নেই বলে মুসলিমা দাবী করেন। তিনি আরও জানান, ওই জমি বিবাদী পক্ষ দাবি করায় শান্তি ভঙ্গের আশংকায় তিনি বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়েছেন। এ বিষয়ে বিবাদী ওমর ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওই জমি আমাদের। ওরা অহেতুক আমাদের হয়রানি করছে। তদন্তের দায়িত্বে নিয়োজিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মাসুদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, নালিশ জমিতে সরেজমিনে গিয়ে একটা বসত ঘর দেখা গেছে। উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। ভুক্তভোগীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জমিতে বসবাস করতে পারে তার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers