বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফকিরহাটে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিনের পক্ষ থেকে মূলঘর ইউনিয়নে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মুলঘর ইউনিয়ন পরিষদ চত্বরে ১০০টি পরিবারকে খাদ্য সামগ্রী, ৫০জনকে ১হাজার টাকা করে ৫০হাজার টাকা ও ৪০জন নারীর মাঝে শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ গুলি বিতরন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই ভক্তের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, শেখ মুজিবুর রহমান, সরদার আঃ কুদ্দুস, আল্লাদী বিশ্বাস, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers